নতুন শিক্ষাবর্ষের জন্য উভয় ক্যাম্পাসে ভর্তি চলছে। সীমিত আসন পূরণের আগেই যোগাযোগ করুন।
মাদরাসার সূচনালগ্ন থেকে অদ্যাবধি ভর্তি কার্যক্রম আরবি তারিখ অনুযায়ী ৭ শাওয়াল অনুষ্ঠিত হয়ে আসছে। আলহামদুলিল্লাহ উক্ত তারিখেই প্রায় সকল বিভাগের ভর্তি কার্যক্রম চূড়ান্তভাবে সমাপ্ত হয়।
মক্তব, নাজেরা ও হিফয বিভাগের বার্ষিক পরীক্ষার ফলাফল রমযান মাসে প্রকাশিত হবে। তাই ভর্তির সময়সূচি রমযান মাসেই জানানো হবে ইনশাআল্লাহ।
উন্নত আবাসন ও বিশেষ খাদ্যের সুব্যবস্থা সম্পন্ন বিভাগ।
সকল বিভাগের ছাত্রদের ভর্তি বার্ষিক পরীক্ষার ফলাফলের উপর নির্ভরশীল। নির্ধারিত নম্বর না পেলে পরবর্তী জামাতে ভর্তির সুযোগ থাকবে না।
নিজ জামাতের নেগরান উস্তাদ থেকে ভর্তি ফরম সংগ্রহ করা।
জন্ম সনদ/এনআইডি অনুযায়ী ফরম পূরণ করে উস্তাদ থেকে ফলাফল সত্যায়ন করা।
ফরমের নির্দিষ্ট স্থানে নিজের বর্তমান আইডি নম্বর নির্ভুলভাবে লেখা।
নাযেম সাহেব থেকে প্রয়োজনীয় সুপারিশ গ্রহণ করা।
হযরত মুহতামিম সাহেব (দা.বা.) থেকে চূড়ান্ত অনুমোদন নেওয়া।
হিসাব বিভাগে ফরম জমা দিয়ে রশীদ সংগ্রহ করা (ভর্তির দিনই জমা দিতে হবে)।
৫-৬ বছরের শিশুদের জন্য। আরবী, বাংলা, অংক ও ইংরেজি শেখানো হয় এবং একটি সুন্দর দ্বীনী পরিবেশে গড়ে তোলা হয়।
কোরআন শরীফ সঠিকভাবে পড়া ও মুখস্ত করার জন্য বিশেষ তত্ত্বাবধান। নূরানী প্রশিক্ষণ ও পর্যায়ক্রমিক পরীক্ষা পদ্ধতি।
শিশু শ্রেণী থেকে দাওরায়ে হাদিস (তাকমীল) পর্যন্ত ইলমে দ্বীনের উচ্চতর শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
| সময় | বিষয় |
|---|---|
| ০৭:৪৫ | নাশতার বিরতি |
| ০৮:০০ — ০৮:৪৫ | আরবী ক্লাস |
| ০৮:৪৫ — ০৯:৩০ | বাংলা ক্লাস |
| ০৯:৩০ — ১০:০০ | বিরতি ও নাশতা |
| ১০:০০ — ১০:৪৫ | অংক ক্লাস |
| ১০:৪৫ — ১১:৩০ | ইংরেজি ক্লাস |
* শনি-বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার সাপ্তাহিক বন্ধ।