ইশাআতুল উলুম মাদরাসা ডেমরা—একটি দ্বীনি শিক্ষাকেন্দ্র, যা শুরু থেকেই আল্লাহ তাআলার অনুগ্রহে দ্বীনের খেদমতে নিয়োজিত রয়েছে। বর্তমানে মাদরাসাটি অস্থায়ী ক্যাম্পাস: আমতলা, সারুলিয়া, ডেমরা, ঢাকা—এই ঠিকানায় পরিচালিত হয়ে আসছে।
মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেবসহ শিক্ষক মণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা এবং নেক সাথীর স্বতঃস্ফূর্ত ভালোবাসায় এখানে নিয়মিতভাবে শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।
মাদরাসার উন্নতি ও অগ্রগতিকে সামনে রেখে এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুদৃঢ় ও বিস্তৃত করার লক্ষ্যে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যা বর্তমান ঠিকানা কাছাকাছি হওয়া আমাদের প্রত্যাশা।
মাদরাসার স্থায়ী ক্যাম্পাস প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।