সকল বিভাগের সবগুলো ক্লাসরুম সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।
সকল বিভাগের সবগুলো ক্লাসরুম সম্পূর্ণ সি.সি ক্যামেরার আওতাভুক্ত।
প্রতিদিন বাদ যোহর আকাবির-আসলাফের কিতাব থেকে তা'লীম।
প্রতি সোমবার বাদ এশা ইসলাহী মজলিস (উন্নত আমল-আখলাক তৈরি)।
প্রতি শিক্ষাবর্ষে আনুষ্ঠানিকভাবে ৩টি পরীক্ষা নেওয়া হয়। মক্তব, নাযেরা ও হিফজ বিভাগে প্রতি পরীক্ষায় মুমতায নম্বর ৮০% (স্টারমার্ক) পেয়ে ১ম, ২য় ও ৩য় স্থানে উত্তীর্ণ ছাত্রদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
বিশ্বস্ত সূত্রে আসা এতিম ও অস্বচ্ছল ছাত্রদের জন্য রয়েছে মাদরাসার যাবতীয় খরচ মওকুফ করার বিশেষ সুযোগ। উল্লেখ্য, অস্বচ্ছল শিক্ষার্থীর সম্মান রক্ষার্থে আমরা শতভাগ আন্তরিক।
হস্তলিপি সুন্দর করার লক্ষ্যে প্রতি পরীক্ষায় স্বতন্ত্র ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। এছাড়াও যুগ সচেতন করার লক্ষ্যে প্রতি পরীক্ষার ছুটিতে ৩/৪ দিন ব্যাপি ইংরেজি কোর্সের বিশেষ আয়োজন রয়েছে।